স্টাফ রিপোর্টার॥ সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রদান, পাটের সর্বনি¤œ মূল্য তিন হাজার টাকা নির্ধারণ, সিলেটের কৃষক নেতা জামাল মিয়ার উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটি। ২ আগষ্ট মঙ্গলবার দুপুরে কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির নেতৃবৃন্দরা এই স্মারকলিপি প্রদান করেন।
কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. অবনি শর্ম্মার নেতৃত্বে কৃষক নেতা কবি শহীদ সাগ্নিক, সোহেল মিয়া, জসিম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ জেলা প্রশাসককে না পেয়ে অফিস সহকারীর কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.