
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আবদা গ্রামে পারিবারিক কলহলের জের ধরে গরম পানি ঢেলে অনামিকা দেব নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর অনামিকা জানান, তার স্বামী সঞ্জিত কান্তি নাথ জৈনক এক কবিরাজ থেকে ঘরে তাবিজ আনা নিয়ে কথাকাটাকটির এক পর্যায়ে চুলা থেকে গরম পানি ঢেলে দেন তার গায়ে। এতে শরীরের অংশ পিট ও গলা ঝলসে যায়। রোববার সকালে ঘটনাটি ঘটে। অনামিকাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.