
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় কাজী সমিতির কমিটি গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে সমিতির আহবায়ক কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মাওলানা মখলিছুর রহমান এর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম কে সভাপতি ও কাজী মাওলানা মখলিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ ও কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল, সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, প্রচার সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার, সহ প্রচার সম্পাদক কাজী মাও. মনসুর আহমদ, অর্থ সম্পাদক কাজী মাওলানা এহছানুল মাহবুব জাকির ও অফিস সম্পাদক কাজী মাওলানা মইন উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.