
স্টাফ রিপোর্টার॥ জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৬ ডিসেম্বর শনিবার সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা। হাসপাতাল কর্তৃপক্ষ গনমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। আবদুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আবদুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। মৃত্যুকালে তিনি নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.