
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর মৌলভীবাজার থেকে বিদায়লগ্নে প্রেসক্লাবের আয়োজনে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে বিদায়লগ্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বদলীজনিত বিদায়ী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)। প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক, সিনিওর সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, এস এম উমেদ আলী, হাসানাত কামাল। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় পুলিশ সুপার সহ অন্যন্যদের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.