
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলায় পুকুর থেকে স্কুল ছাত্র মাহিন (৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। ২ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় মসজিদের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত মাহিন আহমদ উপজেলার ভুকশিমইল ইউনিয়নে ভুকশিমইল গ্রামের মতিউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে মাহিন বাড়ির পার্শ্ববর্তী মসজিদে মক্ত পড়তে গেলে মসজিদের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বিকেল ৪টায় মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাহিন এলাকার এস আর কিন্ডার গার্ডেনের প্লে শ্রেণীর ছাত্র। ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.