
পলি রানী দেবনাথ॥ দি অপটিমিস্টস গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান প্রদান করা হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজুর রহমান মাহি। পবিত্র গীতা থেকে পাঠ করেন শবনম দাস। দি অপটিমিস্টস মৌলভীবাজার জেলা শাখা পরিচালক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে এবং আজমল আহমেদ চৌধুরীর ও সুশিপ্তা দাস এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া, মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ, (ভারপ্রাপ্ত) কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, এ কে এম সাইদুল করিম, সেক্রেটারী, কান্ট্রি অফিস,ঢাকা। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক বকশি ইকবাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার প্রায় ১ শত ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.