
সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার জেলা এখন তীব্র শীত আর কুয়াশায় আচ্ছন্ন। সাথে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। মঙ্গলবার ২৯ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৩ ডিগ্রি
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি মোঃ জাহেদুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমে দ্বিতীয়বার রেকর্ডকৃত শ্রীমঙ্গলের সবনিম্ন তাপমাত্রা। গতকাল সোমবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৯ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গাতে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.