
আউয়াল কালম বেগ॥ ৫ দফা দাবি নিয়ে রাজনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।
মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী রাজনগর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ রাজনগর উপজেলা শাখা কমিটির সভাপতি/সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ। ৫ দফা দাবী সমুহ হলো
(১) তৃতীয় শ্রেণি কর্মচারীদের নুন্যতম বেতন গ্রেড ১২ তম এবং পর্যায়ক্রমে ১০ তম গ্রেড দিতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যার ভিতিত্তে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
(২) পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা,হিসাব রক্ষণ কর্মকর্তা ও পেশাগত উন্নয়ন কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
(৩) শিক্ষা মন্ত্রনালয়ের প্রনীত চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে।
(৪) কর্মঘণ্টা নির্ধারণ ও বিভাগীয় কোঠার যোগ্যতা সম্পন্ন তৃতীয় শ্রেণির কর্মচারীকে শিক্ষক নিয়োগ দিতে হবে।
(৫) সকল এম,পি,ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সকল সুযোগ সুবিধা দিতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.