
বড়লেখা প্রতিনিধি॥ উপজেলায় এক সার ও বীজ ব্যবসায়ী কে মোবাইল কোর্টে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় আজ উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বড়লেখা উপজেলাধীন বর্ণি ইউনিয়নে বোরোধানের মাঠ পরিদর্শন করার সময় বিভিন্ন কৃষকের বীজতলা পরিদর্শন করার সময় দেখতে পান বোরোধানের বীজতলায় প্রত্যাশিত চারা আসেনি।পরে তিনি খোজ নিয়ে জানতে পারেন বড়লেখা পৌরসভার সুমন ট্রেডার্স থেকে কৃষকরা এসব বীজ কিনেন। তিনি তা উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান কে অবহিত করলে সাথে সাথে সে দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা সত্ত্বেও বীজ বিক্রি, লেভেল বিহীন নিম্নমানের বীজ ইত্যাদি বিভিন্ন অভিযোগে ৬৮ কেজি বীজ জব্দ করা হয়। পরবর্তীতে কৃষি বিপনন আইন ২০১৮ অনুসারে সুমন ট্রেডার্সের সত্ত্বাধিকারী আজিজ কে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান। মোবাইল কোর্ট কে সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, বড়লেখার থানার এস আই আবু সাঈদ সহ বড়লেখা থানার ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান জানান, কৃষি হল এদেশের প্রাণ। নিম্নমানের বীজ ক্রয় করে কৃষকরা যেন প্রতারিত না হন সে বিষয়ে উপজেলা প্রশাসন, বড়লেখা সব সময় সজাগ আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.