
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নতুন বছরের শুরু থেকেই শরি’আহ্ ভিত্তিক পুর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রুপান্তরিত হওয়ায় রবিবার ৩ জানুয়ারি বাদ আসর ব্যাংকটির মৌলভীবাজার শাখায় (কুসুমবাগ) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ী, ব্যাংকের সকল কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বড়হাট জামে মসজিদের ইমাম। তিনি প্রচলিত ব্যাংকিং থেকে শরি’আহ্ ভিত্তিক পুর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শুরু করায় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের সাফল্য কামনা করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুম্মান আহমেদ দোয়ার প্রারম্ভে জানান এই প্রথম কোন ব্যাংক ১৩৮ টি শাখা নিয়ে প্রচলিত ব্যাংকিং ধারা থেকে শরি’আহ্ ভিত্তিক পুর্ণাঙ্গ ইসলামি ব্যাংকে রুপান্তরিত হয়েছে। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.