
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামে ইংল্যান্ড প্রবাসী সাইফুল ইসলাম, মালোশিয়া প্রবাসী জাকির হোসেন এর সহযোগিতায় তাদের পবিরারের নামে করা ট্রাস্ট ‘আব্দুর রাজ্জাক,আব্দুল মন্নাফ,আব্দুল বশির ফাউন্ডেশন এর উদ্বোগে প্রায় শতাধিক অসহায় ও প্রতিবন্ধি, হতদরিদ্র মধ্যে কম্বল বিতরন কর হয় ।
মঙ্গলবার সন্ধায় ৫ জানুয়ারী গোরারাই একটি বাড়ীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্দ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধূরী । গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, ট্রাস্টের সমন্বক মোঃ আব্দুল মুমিন, মনসুরনগর ইউ/পি সদস্য মোনাইম কবির,সাবেক ইউ/পি,সদস্য হাজী বুরহান উদ্দিন,বদরুল ইসলাম রিপন,আংগুর চৌধূরী,জাকারিয়া বকস সুমন, সাংবাদিক জুবায়ের প্রমূখ। কম্বল বিতরনের পূর্বে মোনাজাত করা হয়,পরিচালনা করেন মাওলানা শেখ আবু সাদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.