
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওর এলাকায় অন্তেহরি গ্রামে হতদরিদ্র মানুষের কম্বল বিতরণ করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
বৃহস্পতিবার ৭ জানুয়ারি দুপুরে মুজিববর্ষ উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে রাজনগর উপজেলার অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুইশত দরিদ্র পরিবারকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী কমান্ডার আফসান আল আলম র্যাবের সদস্যরা।
র্যাব সেবা সপ্তাহে শ্রীমঙ্গল ক্যাম্প দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, এতিম শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগীতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.