
আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে মরহুম আইয়ুব খান স্মৃতি পরিষদের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে ৬০০ পিছ কম্বল বিতরণ করা হয়।
৯ জানুয়ারি শনিবার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে প্রতি বছরের ন্যায় (মরহুম আইয়ুব আলী খানের বড় ছেলে ইউকে প্রবাসী অলি খান) অলিস ফাউন্ডেশনের ইউকে শাখার আর্থিক সহযোগীতায় কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নাজমা খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর-আল সাদেক ও রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক।
রেজওয়ানুল হক পিপুলের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম আইয়ুব আলী খান পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যাক্তিগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.