
স্টাফ রিপোর্টার॥ মহামারী নোভেল করোনা কোভিড ১৯ এর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ যুব প্রজন্মলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
শনিবার ৯ জানুয়ারি দুপুরে শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বর্তমান মেয়র মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মোজাম্মেল হক রাব্বি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধাণ সাইফুল ইসলাম সরকার প্রমুখ।
এ অনুষ্ঠানে প্রজন্মলীগেরমৌলভীবাজার জেলা শাখার সভাপতিত্ব করেন এম. জে. এইচ (সামির)।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আরশাদ জসিম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদসহ সংগঠনের সদস্যরা ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যাক্তিগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.