
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ গোলাম রছুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন)। তিনি বিবিয়ানা-৩, ৪০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারি’ ২১ইং রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেন। মোহাম্মদ গোলাম রছুল ১৯৯৪ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। ১১ জানুয়ারি বাদ আসর খুলনায় তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.