
স্টাফ রিপোর্টার॥ ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশ মোতাবেক ছাত্রদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে বিভাগীয় ওয়ারী ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার অধীনস্থ ১৯টি ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১ম ধাপের ১০টি কমিটি ঘোষিত হয় গত ১২/০৯/২০২০ ইং তারিখ। পূর্ববর্তী সময়ে কেন্দ্র ঘোষিত বিভাগীয় প্রতিনিধি দলের সাথে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সুপার ফাইভ এর বৈঠক হয়। কেন্দ্রিয় প্রতিনিধি দল সমন্বয়ের মাধ্যমে যে কমিটি জমা নেন তাঁর সম্পূর্ণ বিপরীতমুখী কমিটি প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় ১৫/০১/২০২১ ইং তারিখে আরও ৯টি কমিটি ঘোষণা করেন। যা পূর্বের মত সম্পুর্ণ বিপরীতমুখী কমিটি আবারও প্রকাশ করা হয়েছে।
১৬ জানুয়ারী মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসীন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম চৌধূরী শাহান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান চৌধুরী জুমা এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করেন। দলের সর্বোচ্চ মহলের প্রতি যথাযথ সম্মান রেখে উক্ত কমিটিগুলো প্রত্যাখ্যান করছি এবং অনতী বিলম্বে কমিটিগুলো যাচাই পূর্বক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন আহবায়ক কমিটি সমন্বয়ের মাধ্যমে (সুপার ফাইভ) ঘোষণা করার দাবী জানাচ্ছি।
শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার নির্দেশ ও তারেক রহমান এর নেতৃত্ব্যের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে হামলা মামলায় জর্জরিত হয়েছি। দল পরিপন্থি কোন স্বিদ্ধান্তে আমরা যেতে চাই না। সিদ্ধান্তের বাহিরে যেতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। যেখানে সারা বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে গ্রুপিং এর উর্দ্ধেউঠে কমিটি গুলো করা হচ্ছে। সেখানে আমাদের জেলাতে গ্রুপিং কমিটির বহিঃপ্রকাশ ঘঠলো। আমরা কমিটির গুলোর অনিয়ম তুলে ধরছি।
সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিভাজন সৃষ্টি করে, জুনিয়রদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। বার বার নির্যাতিত, মামলা হামলার স্বিকার কর্মিদের অগ্রাধিকার না দিয়ে, পূর্ব শত্রুতার জেড় ধরে সম্পূর্ণ রুপে নির্যাতিত কর্মিদের নাম বাদ দিয়ে, তাদের মনোনিত ব্যক্তিদের অগ্রধিকার দেয়া হয়েছে, যারা কখনই আন্দোলন সংগ্রামে ছাত্রদলের সাথে সম্পৃক্ততা ছিল না।
বিবাহীত ও চাকুরিজিবীদের কমিটিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। নিজ এলাকার ভাই ও ভাতিজাদের কমিটিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। ছাত্রদলের আওতায় সরকারি কলেজে ভর্তি করে দিবে বলে ছাত্র ও ছাত্রীদের কাছ থেকে যারা টাকা আদায় করেছে, তাদেরকে অগ্রধিকার দেয়া হয়েছে (যাহা জাতীয় পত্রিকাগুলোতে সংবাদ ও প্রকাশিত)। জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কালো টাকার কমিটি বাণিজ্যের সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.