বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা তালামীযের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩০ জুলাই শনিবার বিকেলে কুলাউড়ার আলালপুর হাফিজিয়া মাদরাসা হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে রয়েছেন আহবায়ক নুরুজ্জামান রাসেল, যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব আব্দুস সামাদ আজাদ, সদস্য মাহবুব হোসেন সুমন, আব্দুশ শুকুর সরকুম।
মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক এম কাদির আল হাসানের পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি খন্দকার অজিউর রহমান আসাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ-প্রশিক্ষন সম্পাদক কাওছার আমদসহ কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন তালামীযের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.