
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গত কয়েক দিন থেকে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ অভ্যাহত থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। সোমবার সকাল ৯ টায় তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পরেছেন। রাস্তায় যানবাহন গুলো হেড লাইট জ¦ালিয়ে চালাতে দেখা গেছে।
শীতের কারণে নিম্নআয়ের সাধারণ মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। মৌলভীবাজার সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফুটপাতে গরম কাপড়ের দোকানে নিম্ন্ আয়ের মানুষ ভীর জমাচ্ছেন কাপড় ক্রয় করতে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। সেই সঙ্গে মৌলভীবাজারে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ চলছে। ঘন কোয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.