
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে নৃত্যাচার্য্য বুলবুল চৌধুরীর ১০২ তম জন্ম বার্ষিকি।
শ্রীমঙ্গল নৃত্য সংস্থার উদ্যোগে সোমবার রাতে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীতে তাঁর জন্ম বাষির্কি উপলক্ষ্যে আয়োজন করা হয় তাঁর জীবন ও কর্মনিয়ে আলোচনা সভা। সভায় নৃত্য প্রশিক্ষক অনিতা দেব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্তী। এ সময় আরো বক্তব্যদেন নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ, সাজু দেব ও কেয়া সিংহা। আলোচনা সভা শেষে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় নৃত্যানুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.