
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া থানায় নবাগত ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় ১ আগস্ট সোমবার যোগদান করেছেন। তিনি কুলাউড়া থানায় ইতিপূর্বে ২০১৩-১৪ সালে সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি পড়াশুনা শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও সর্বশেষ জৈন্তাপুর থানায় দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে কুলাউড়া থানায় ওসি (তদন্ত) পদে যোগদান করেন। হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী বিনয় ভূষন রায় বিবাহিত জীবনে ১ মেয়ে সন্তানের জনক। কুলাউড়ায় যোগদানের পূর্বে তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানায় কর্মরত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.