
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সহ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলদের কে আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটি।
১৬ জানুয়ারী এক বিবৃতিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আমাদের বিশ্বাস মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন এর নেতৃত্বে নব নির্বাচিত পৌরপরিষদ অবহেলিত পৌরবাসীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন। এছাড়া পৌরসভা নির্বাচনের পুর্বে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক ঘোষিত ৬ দফা দাবী জানানো হয়।
দাবী সমুহের মধ্যে রয়েছে ১.মার্কেট ও দোকান সমুহের সামনা থেকে যত্রতত্র সিএনজি ও অটোরিকশা অন্যএ সরিয়ে নেয়া।২.কুলাউড়া বাজারের ব্যবসায়ীক মন্দাভাব দুর করতে দ্রুত সাপ্তাহিক হাট বার চালু করা। ৩.যানজট সমস্যা সমাধান করে যানজট মুক্ত শহর গড়া।৪.দক্ষিণ বাজার ও উত্তর বাজার এই দুই কাঁচা বাজারে দ্বিতল ভবন ও ট্রয়লেট নির্মাণ সহ পয়ঃনিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করা।৫.রাত্রিকালিন নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে শহরে নিরাপত্তা ব্যবস্থা চালু করা। ৬.প্রত্যন্ত অঞ্চলের মানুষ কে কুলাউড়া শহরমুখী করতে আকর্ষনীয় ও বিনোদন মুলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং দ্রুত উদ্যোগ গ্রহনের জন্য অনুরোধ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.