
আব্দুর রব॥ বড়লেখায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী হস্তশিল্প পণ্য প্রদর্শনী মেলা। অর্থনৈতিক স্বাবলম্বী ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গঠিত বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতি এ মেলার আয়োজন করেছে। পৌর শহরের নেহার মার্কেটে ২১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতির সভানেত্রী রোকশানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, জাতীয় পার্টি নেতা মীর মুজিবুর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, ব্যবসায়ী আব্দুস সালাম, আমিনা বেগম ডলি, মহিলা কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুসলিমা বেগম, ফেরদৌসী আক্তার সুহেলী, জাহানারা বেগম প্রমুখ।
উক্ত হস্তশিল্প ও পণ্যপ্রদর্শনী মেলায় সমিতির সদস্যদের হাতে বুনো নকশীকাঁথা, কারু-শিল্প, ডোকরার গহনা, রেশম সিল্ক ও জরির সুতোয় বুনো, বুটিক ও বাধনি বুটিক ডিজাইনের নকশীকাঁথা, মতির মালা, মতি বুনো শিল্পের কারুকার্য শোভিত ফুলদানি, বালিশের কাভার সামগ্রী মেলায় প্রদর্শন করা হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.