
আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ জজকোর্টের একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী খায়রুল ইসলামকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার পাকশাইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ২২ জানুয়ারী শুক্রবার দুপুরে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, মৌলভীবাজার জেলা দায়রা ও জজ আদালতের একটি মামলায় আসামী খায়রুল ইসলামের বিরুদ্ধে সাজার রায় ঘোষিত হয়। রায় ঘোষণার পরই সে আত্মগোপন করে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার সাজাপ্রাপ্ত পলাতক আসামী খায়রুল ইসলামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.