
স্টাফ রিপোর্টার॥ আবারও মৌলভীবাজারে শীত ঝেকে বসেছে। মেঘলা আকাশের কারণে গত দুই দিন শীত কিছুটা কম অনুভুত হলেও আজ আবার থেকে মৃদু শৈত প্রবাহ বাইছে। শনিবার ২৩ জানুয়ারি সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে শ্রমজীবি মানুষ সবচেয়ে ভোগান্তিতে পরেছেন।
শীতের কারণে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ নিম্নআয়ের সাধারণ মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। মৌলভীবাজার জেলার হাসপাতাল গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা প্রতিদিনই ভর্তি হচ্ছেন। শীত নিবারণে কাপড় ক্রয়ে ফুটপাতে গরম কাপড়ের দোকানে নিম্ন্ আয়ের মানুষ ভীর জমাচ্ছেন।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী আরও কয়েকদিন মৌলভীবাজাওে উপরদিয়ে মৃদু শৈত প্রবাহ চলছে। ঘন কোয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.