
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের যাবতীয় সেবা দু’দিন ধরে বন্ধ রয়েছে। মৌলভীবাজার পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোর্শেদুল হক জানান মঙ্গলবার ২ আগস্ট থেকে ওয়েব সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ব্যাপারে সাময়িক সেবা বন্ধের নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সব প্রশাসনিক অফিসে এর অনুলিপি পাঠানো হয়েছে। সমস্যা সমাধানের কাজ চলছে, সে সময় পর্যন্ত পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। পাসপোর্ট অফিসের সেবা সাময়িক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা জনসাধারণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.