
স্টাফ রিপোর্টার॥ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদারতেরেসা এ্যাওর্য়াড-২০২১ পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য মো: মুজিবুর রহমান মুজিব। ২৩ জানুয়ারী শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কচিকাচার মিলনায়তনে সাবেক বিচারপতি ফয়েজ আহমদ তার হাতে এই এ্যাওর্য়াডটি তুলে দেন। মো: মুজিবুর রহমান মুজিব বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক,৮ বারের সি.আই.পি,বিশিষ্ট শিল্পপতি, এম আর গ্রুপের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি,আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ এম.এ রহিম (সিআইপি) সাহেবের ছোট ভাই। উল্লেখ্য ২০২১০ সালে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ইফসুফ নগর রাতগাঁও শমশেরগঞ্জ এলাকায় দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেন আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ। শুরু থেকেই কলেজটিতে বিনা বেতনে লেখাপড়ার সুযোগপান শিক্ষার্থীরা। তাছাড়া যাতায়াত,বই,পুস্তুক এর সম্পূর্ন খরচ বহন করেন প্রতিষ্টাতাদ্বয়। মুজিবুর রহমান মুজিব শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়া লেখার খোঁজখবর নিতে থাকেন। এজন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি ভালো ফলাফল করে জেলার শিক্ষানুরাগী,শিক্ষক,অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি কাড়ে। এই কলেজটি প্রতিষ্ঠা করা ছাড়াও তারা তাদের মায়ের নামে কর্পূলনেছা হাফিজিয়া,এতিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন। নিজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনবদ্য অবদানের স্বিকৃতি স্বরুপ এই এ্যাওর্য়াড প্রদান করা হয়। মুজিবুর রহমান মুজিব এর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন আলহাজ মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজ ও কর্পূলনেছা হাফিজিয়া,এতিমখানা ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য ও জেলার শিক্ষানুরাগীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.