
আব্দুর রব॥ বড়লেখায় ৩ আগস্ট বুধবার দুপুরে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় মানববন্ধন সমাবশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরমেয়র আবু ইমাম কামরান চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ময়নুল হক, আহমদ জোবায়ের লিটন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.