
স্টাফ রিপোর্টার॥ আপনারা যেমন সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ কর থাকেন। আমিও প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি মানুষের জন্য কাজ করেছি। কোদালীছড়া খনন করেছি ফলে জলাবদ্ধতা ও মশার উপদ্রব নেই। করোনাকালে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছি। শহরেরর সৌন্দর্যবর্ধনে কাজ করেছি। শহরের অবকাঠামোর কাজ মোটামুটি সমাপ্ত করেছি।
যদি আমি নির্বাচিত হই তাহলে শহরকে পর্যটন ও ভ্রমনের উপযোগী করতে কাজ করবো। শান্তিবাগে বিনোদনের জন্য একটি পার্ক। কোদালীছড়ার দুইপাশে আড়াই কিলোমিটার ওয়াকওয়ে করবো, সিসি ক্যামেরা স্থাপন, বসার স্থানসহ সব ধরনের কাজ করবো।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এই শহরেরর শিক্ষা ও বিনোদনের জন্য কাজ করবেন। এছাড়া আপনাদের যা যা সমস্যা আছে সেটা নিরসনে কাজ করবো।
২৫ জানুয়ারী সোমবার দুপুরে মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে জেলায় কর্মরত ঔষধ কোম্পানিগুলোর রিপ্রেজেন্টিটিভ এর সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ প্রার্থী পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন এর আয়োজনে নভারটিজ কোম্পানি প্রতিনিধি আব্দুল মুবিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, আহমদিয়া ফার্মেসীর স্বত্ত্বাধিকারী সেলিম আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.