কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে ৩০ জুলাই শনিবার সন্ধ্যায় রেলওয়ে রিক্রোয়েশন ক্লাবে জঙ্গি বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেল শ্রমিক লীগের সভাপতি নাজমুল হকের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মুকলিছুর রহমান চৌধুরী, সিলেট রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক শহিদুল হক, কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক অধ্যাপক শাহজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া রেল শ্রমিক লীগের উপদেষ্টা হুমায়ুন কবির পাটোয়ারী, আব্দুস সালাম খাঁন, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, সাবেক কার্যকরী সভাপতি আবুল কাসেম চৌধুরী, সহ-সভাপতি মুহিব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কুলাউড়া হোটেল শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান প্রমূখ। সভাশেষে রেলওয়ে স্টেশনে একটি মিছিল বের করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.