
আব্দুর রব॥ বড়লেখায় শিক্ষার্থীদের মেধার উন্নয়নে ভুমিকা রাখার লক্ষে ‘হিউম্যান হেল্প সোসাইটি অব দক্ষিণভাগ’ নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
২৫ জানুয়ারী সোমাবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আহমদ হোসাইনকে সভাপতি, আবির পারভেজ মিশকাতকে সাধারণ সম্পাদক, ছাইম আহমদকে সাংগঠনিক সম্পাদক ও ওমর আহমদকে অর্থ সম্পাদক করে উক্ত কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এমদাদুল আরিফ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী, সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম, প্রচার সম্পাদক সাহাদাৎ হোসাইন রিফাত, সহ-প্রচার সম্পাদক ফারদিন মাশরাফি, সহ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ছামি, ছাত্রকল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান হানিফ, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মিফতাহুল ইসলাম ত্বাহা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.