
আব্দুর রব॥ অবশেষে তিনবছর পর বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নতুন একটি অ্যাম্বুলেন্স পাওয়া গেল। ৩ আগস্ট বুধবার বিকেলে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমদ হোসেনের হাতে নতুন অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন। ১৪ মে ‘অ্যাম্বুলেন্স ও জনবল সংকটে সেবা ব্যাহত’ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক জালালাবাদসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হয়।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক লিটন শরীফের পরিচালনায় অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, অধ্যক্ষ অরুণ চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ডা. আহমদ হোসেন, আব্দুল লতিফ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.