
আব্দুর রব॥ বড়লেখায় ৩৫০ জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে কম্বলগুলো বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্রের সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণের সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল খালিক, এখলাছুর রহমান, ফনি চন্দ্র শীল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.