
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে লন্ডন প্রবাসি নুনু মিয়া পুরাতন বাড়ি থেকে এক বিলুপ্ত প্রজাতির প্রাণী মেছো বিড়াল উদ্ধার করা হয়।
২৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর দিকে শামিম আহমেদ সলিম ঐ বাড়িতে সবজি বাগানে যান সবজি তুলার জন্য, গিয়ে দেখেন মেছো বিড়ালটি সবজি ক্ষেতে অনেক সবজি খেয়ে নষ্ট করে ফেলেছে, তিনি সেটাকে ধরে সাংবাদিক রিপন আহমেদ এর মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগ করেন। মৌলভীবাজার বন বিভাগের কর্মকর্তা গোলাম ছারওয়ার, জুনিয়র অফিসার কামরুল ইসলাম এর কাছে প্রানীটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, শামিম আহমেদ সলিম, সাংবাদিক রিপন আহমেদ,কয়েস মিয়া ও জগলু মিয়া।
বন বিভাগের কর্মকর্তা বলেন, যেকোনো জাতের বন্য প্রাণী মারা, ধরে বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ তাই যেকোনো লোক যেন এ ধরনের কাজ যেন না করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.