
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কনকনে শীত উপেক্ষা করে সকাল ৮ আগেই ভোটাররা ভোট দিতে আসেন কেন্দ্রে গুলোতে। প্রায় কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। মেয়র পদে আওয়ামীগ মনোনীত প্রাথী (নৗকা) মোঃ ফজলুর রহমান সকালে রড়হাট আবু শাহ্ মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেন।
মেয়র পদে আওয়ামীগ মনোনীত প্রাথী ও বিএনপি মনোনীত ২ প্রার্থীর প্রতিদন্ধিতায় ছিলেন। নির্বাচনের আগের দিন বিএনপির প্রার্থী মোঃ অলিউর রহমান সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন। যে কারণে বিএনপি প্রার্থীর কোন এজেন্ট কেন্দ্রে পাওয়া যায়নি।
সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্য়ন্ত। মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জন প্রতিদন্ধিতা করছেন। মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.