
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলাপ্রশাসক, মীর নাহিদ আহসানের নির্দেশনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শহরে অভিযান চালানো হয়েছে।
শুক্রবার ২৯ জানুয়ারি বিকাল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলের উপর আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিতে মৌলভীবাজার শহরের বেরীলেক, কুসুমবাগ ও সদর হাসপাতালের সংযোগ সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মোটরযান চলাচলের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ১৪ টি মামলায় ৫,৬০০/- অর্থ দন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর একটি চৌকস বাহিনী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.