
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর প্রেসক্লাব কর্তৃক শেরপুরে বসবাসরত তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের মাঝেশীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৯ জানুয়ারি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতিমোঃ শিহাবুর রহমান।
তিনি বলেন- হিজরারাও সমাজের সাধারণ মানুষের মতো একজন মানুষ। হিজরারা নাগরিক সকল সুযোগ সুবিধার অধিকারী।কিন্তু সামাজিক ভাবে সেই হিজরারা অবহেলিত। নারী ও পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি তেমনি হিজরারাও। মহান আল্লাহ নিজেরপছন্দেই হিজরাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তাদের অবহেলা করি ।
তিনি আরও বলেন- আমি আশা করব এই ধরণের মনমানসিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে। হিজরাদের বাসস্থান ওকর্মসংস্থানের ব্যবস্থা হবে। হিজরাদের প্রশিক্ষিত করে সাবলম্বী করা হবে। সমাজের অন্য সকল মানুষের মতো তাদেরও বেঁচেথাকার সুযোগ করে দিতে হবে। যে সকল হিজরা পড়ালেখা করে তাদের সকল প্রকার শিক্ষা ব্যয় মুক্ত করার জন্য কাজ করব।
এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোশাহিদকামাল,প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ,পুলিশ সদস্য ইসমাইল হোসেন, প্রেসক্লাবের রিপন মিয়া,আবুল হোসেনসাজু,মোঃ শাহাবউদ্দিন,সাম্মু চৌধুরী, ফাহাদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে হিজরা সরদার বাদল সহ অন্যান্য হিজরারা জানায়, তারা সমাজে অবহেলিত ও নির্যাতিত। তাদের সাথে সমাজেরমানুষ খুব খারাপ আচরণ করে। তারা যে দোকানে চা খায় সেই দোকানে অন্য ক্রেতা যেতে চায় না। অনেকেই তাদের দেখলেহিংসাত্মক মনোভাব প্রকাশ করেন। এবং তাদের সব সময় কাজকর্ম থাকে না তখন খাদ্যের খুব সমস্যা হয়। তাদের খাদ্যের একটাস্থায়ী সমাধান হওয়া দরকার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.