
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) নিয়ে মোঃ ফজলুর রহমান দ্বিতীয় বারের মত ১৩ হাজার ৬ শত ৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীর্ষ) মোঃ অলিউর রহমান ৩ হাজার ৭ শত ৩০ ভোট পেয়েছেন।
শনিবার ৩০ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। সকাল থেকে মানুষের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে ভোট গ্রহন শেষ হয়।
জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ জানান, সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।
মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ৭ হাজার ৪ শ ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়েগ করেন। ১৮টি ভোট কেন্দ্র্রে মোট বুথের সংখ্যা ছিল ১২৫টি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.