
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগরে অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩১ জানুযারী সকালে তৈয়বনগরে মোহাম্মদ তৈয়ব ও সৈয়দা তাহিরুন্নেছা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শীতবন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান।
মোহাম্মদ তৈয়ব-সৈয়দা তাহিরুন্নেছা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হজরত শাহ মোস্তফা (রঃ) কলেজের অধ্যক্ষ মুশফিকুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক শাহ আব্দুল ওযাদুদ, ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন খসরু, মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগি অধ্যাপক রফি উদ্দিন নিজাম, হজরত শাহ মোস্তফা (রঃ) কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এস এম উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেছ, মু. ইমাদ-উদ দীন, বেলাল তালুকদার, মোস্তফাপুর ইউপি সদস্য আব্দুল মোহিত, রাখা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন, কাজী ইশরামূল হক রুহান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মোহাম্মদ তৈয়ব-সৈয়দা তাহিরুন্নেছা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার গরীব, অসহায় শীতার্ত মানুষের ২০০ কম্বল ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.