
স্টাফ রিপোর্টার॥ সরকারি দপ্তরসমূহে নাগরিক সেবা সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ সহজ, ত্বরান্বিত ও অধিকতর কার্যকরী করার লক্ষ্যে ৩১ জানুয়ারি রোববার মৌলভীবাজার জেলার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ই-নথি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় সংযুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি মোঃ মামুনুর রশীদ, এটুআই এর প্রতিনিধি ও প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.