
আব্দুর রব॥ বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবারের মাঝে নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে ৩১ জানুয়ারী রোববার বিকেলে শীত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শীত উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম মার্জান, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম শিরুল, নূর আলম মোহন, ব্যাংক কর্মকর্তা মারুফ হোসাইন, অপুজিত দাস, সাব্বির আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.