এইচ ডি রুবেল॥ দ্বিতীয় ধাপের নির্বাচনে কুলাউড়া পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।
৬ ফেব্রুয়ারী শনিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পড়ান। শপথ নেন কুলাউড়া পৌরসভার প্রথমবারের মতো নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ সংরক্ষিত নারী কাউন্সিলর সুফিয়া রহমান, তাসলিমা সুলতানা (মনি), লাইলি বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর লোকমান আলী, কায়ছার আরিফ, মনজুরুল আলম চৌঃখুকন, তানভির আহমদ শাওন, সাইফুর রশীদ সুমন, জহিরল ইসলাম খাঁন খসরু, হারুনুর রশীদ, আতাউর রহমান চৌধুরী ছোহেল, জয়নাল আবেদিন বাচ্চু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ,পরিচালক স্থানীয় সরকার মোঃ ফজলুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছরের ১৬ই জানুয়ারী দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.