
আব্দুর রব॥ বড়লেখায় ‘অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ’ ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন কৃতী শিক্ষার্থীকে ৬ ফেব্রুয়ারী শনিবার দুুপুরে সংবর্ধনা দিয়েছে। উপজেলার রতুলি বাজার সংলগ্ন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন ইউএনও মো. শামীম আল ইমরান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ডা. আইনুল ইসলাম।
অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সভাপতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, লন্ডন প্রবাসী জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ইউপি মেম্বার সাহেদুল ইসলাম সুমন। এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক ও কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরী, কৃপাময় পাল, মুদরিছ আলী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.