
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাগান দেখতে গিয়ে বন্য শুকরের কামড়ে তোয়াহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে মৌলবীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ব্যক্তি বাড়ি রাসটিলা গ্রামে। ঘটনাটি শনিবার ৬ ফেব্রুয়ারী বিকাল ৩টায় সদর ইউনিয়নের দক্ষিন রাসটিলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের রুস্তুম আলীর ছেলে তোয়াহিদ মিয়া প্রতিদিনের মতো শনিবার পশ্চিম রাসটিলায় নিজের সামাজিক বনায়নের বাফার বাগান দেখতে যান। এসময়ে কয়েকটি বন্য শুকর তোয়াহিদ মিয়াকে আক্রমণ করে ও কামড়ে দেয়। শরীরের বিভিন্ন অংশে শুকরের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা খারাপ থাকায় পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোলেমান হোসেন ভুট্টু সত্যতা নিশ্চিত করে বলেন, শুকরের কামড়ে আহত তোয়াহিদ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.