
পলি রানী দেবনাথ॥ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্মাণে নির্মিত মাইজপাড়া দাখিল মাদ্রাসার (বর্ষিজোড়া) চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্ধোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান। মাইজপাড়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আবুল কালাম বেলাল এর পরিচালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.