
আব্দুর রব॥ বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান তুলু (৬০) ৭ ফেব্রুয়ারী রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৪ ফেব্র”য়ারী কুলাউড়া-বড়লেখা সড়কে বিপরীতমূখী মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষে তিনি গুর”তর আহত হন। নিহত আমিনুর রহমান তুলু উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের মরহুম ওয়াসির আলী মহাজনের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, কাল বুধবার সকালে বড়থল গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.