
পলি রানী দেবনাথ॥ রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং ইনকুশন এক্স এর সহযোগীতায় ৮ ফেব্রুয়ারি সোমবার প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবায় ৫০ জনকে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম। রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসানের পরিচালনায় ও রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি শ্যামলী দাস পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.