
বিশেষ প্রতিনিধি॥ বীর মুক্তিযোদ্ধা প্রবীন আইনজীবী-বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট মুজিবুর রহমান মুজিবের তেয়াত্তোরতম জন্মদিনে কোন আনুষ্ঠানিকতা না থাকলেও ঐ দিন সকাল দশটায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির তিন নম্বর ভবনে স্বজন শুভাকাংখীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।
৯ ফেব্রুয়ারী জেলা বারের একাধিক মেয়াদের এই সাবেক সভাপতি-সম্পাদক এবং সাবেক এই পি.পি.কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান-সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও কল্যান কামনা করেন জেলা বারের সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, সাবেক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাবেক সম্পাদক, ডাডলি ডেরিক প্রেন্টিস, অতিরিক্ত পি.পি.এডভোকেট আব্দুল খালিক, সহ-সম্পাদক এডভোকেট দিপক কুমার ধর, বিশিষ্ট আইনজীবী ও নোটারি পাবলিক এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, নবনির্বাচিত পৌর কাউন্সিলার ও এ.পি.পি. এডভোকেট পার্থ সারথী পাল, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রাধা পদ দেব সজল, বিশিষ্ট আইনজীবী এডভোকেট বদরুল হোসেন ইকবাল, বিশিষ্ট আইনজীবী সুভাষ চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী শেখ হাবিবুর রহমান প্রমুখ। আইনজীবী সহকারি সমিতি ও উপস্থিত গন্যমান্য নাগরিক ও তাকে পুষ্পিত শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ূ কামনা করেন। শুভাকাংখীদের শুভেচ্ছা-শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে মুজিবুর রহমান মুজিব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতঃ মিষ্টি মুখে আপ্যায়িত করেন। ঐ দিন সন্ধ্যায় তার পৈত্রিক বাসগৃহ মুসলিম কোয়ার্টারস্থ রসুলপুর হাউসে তাঁর কন্যা সাউথ ইষ্ট ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার জেনিফার রহমানের উদ্যোগে পারিবারিক ভাবে কেক কাটা ও ঘরোয়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মৌলানা জয়নুল হক। এ সময় গুনী জন সম্ভর্ধনা পরিষদ এর সভাপতি সোনালি ব্যাংক এর অবসর প্রাপ্ত ব্যবস্থাপক বিশিষ্ট কবি এ, এইচ, এম মুশতাক আহমদ এবং সংস্থার সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব ও নাট্যজন আসম সালেহ, সুহেল ওউপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.