
কুলাউড়া অফিস॥ কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে বাদে-মনসুর এলাকায় এক অভিযান চালিয়ে চুরি মামলায় ১ বছর ১ মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুমনকে আটক করেছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২ আগষ্ট মঙ্গলবার রাতে পৌর শহরের বাদেমনসুর এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়চন্ডি ইউনিয়নের রামপাশা নিবাসী মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার কোর্টে সোপর্দ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.