
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী মৌলভীবাজার জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরষ্কার প্রদান ২০১৯-২০২০ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ক্যাটাগরীতে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
প্রতি বছর আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কর বিভাগ বিভিন্ন ক্যাটাগরীতে চূড়ান্তভাবে মনোনীত করদাতাগণকে সম্মাননা প্রদান করে থাকে। বিরাজমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কর অঞ্চল সিলেট এর সদিচ্ছা থাকা সত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিধিমালা পরিপালনের বাধ্যবাধকতার দরুন পূর্ববর্তী বছরগুলোর ন্যায় এ বছর কোন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
এ উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারী ২০২১ দুপুরে কর অঞ্চল সিলেট এর অধিক্ষেত্রাধীন মৌলভীবাজার জেলার সৈয়দ মুজতবা আলী সড়কে তাঁকে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.